পুরুলিয়ায় ল্যাব টেকনিশিয়ান নিয়োগ কোভিড -19 মোকাবিলায়

পুরুলিয়ায় ল্যাব টেকনিশিয়ান নিয়োগ কোভিড -১৯ মোকাবিলায় 

Photo by Chokniti Khongchum from Pexels

পুরুলিয়া জেলায় কোভিড-১৯ মোকাবিলার জন্য জরুরি ভিত্তিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে ল্যাব টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 94, Dated 11.05.2020. মোট ১২টি পদের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে।
শূন্যপদ:
 ১২টি, এর মধ্যে পিজিএমসিএইসি ৬টি, আরএনপুর এসএসএইচ-এ ১টি, ঝালদায় ১টি, পারায় ১টি, চাকালটোরে ১টি, পাথরডিহিতে ১টি, সিকাবাদে ১টি ।
যোগ্যতা:
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও অঙ্ক সহ ১০+২ উত্তীর্ণ হতে হবে। সঙ্গে রাজ্য বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএমএলটি/ ডিএমএলটি / ডিএলটি থাকতে হবে। এছাড়া ব্ল্যাড টেস্টে বা ব্লাড কম্পোনেন্টস প্রস্তুতির কাজে ছয় মাসের অভিজ্ঞতা থাকলে এবং ডিএমএলটি/ডিএলটি নিয়ে পোস্ট-গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে অগ্রাধিকার।
বয়সসীমা
১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর।
পারিশ্রমিক: 
মাসে ১৭,২২০ টাকা।
আবেদন: 
আগামী ১৫ মে সকাল ১১টা নাগাদ ইন্টারভিউ নেওয়া হবে। প্রাসঙ্গিক প্রমাণপত্রাদি ও ডাউনলোড করা বয়ানে পূরণ করা আবেদন সহ উপস্থিত হতে হবে। ইন্টারভিউ স্থল: Office of the CMOH & Secretary, DH&FWS, Ranchi Road, Purulia.

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন :

Comments

Popular posts from this blog

২৭৩ স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট অ্যাটমিক এনার্জিতে

৯২৬ অ্যাসিস্ট্যান্ট রিজার্ভ ব্যাঙ্কে

Online Coaching Classes For Government Job