Posts

Showing posts from February, 2020

১৪১২ হেড কনস্টেবল নিয়োগ সিআরপিএফে ডিপার্টমেন্টাল

Image
১৪১২ হেড কনস্টেবল নিয়োগ সিআরপিএফে ডিপার্টমেন্টাল     February 10, 2020   CRPF সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ১৪১২ জন হেড কনস্টেবল (জেনারেল ডিউটি) নিয়োগ করা হবে, কনস্টেবল (জেনারেল ডিউটি/ বিউগলার/ মালি/ পেইন্টার) হিসেবে কর্মরতরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। বেতন :  ২৫৫০০-৮১১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। যোগ্যতা :  ১০+২ পাশ সঙ্গে কনস্টেবল (জেনারেল ডিউটি/ বিউগলার/ মালি/ পেইন্টার) পদে চার বছর কাজ করে থাকলে আবেদন করতে পারবেন। বয়স :  ১ আগস্ট ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। প্রার্থী বাছাই পদ্ধতি :  লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আবেদনের পদ্ধতি :  নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ৬ মার্চ পর্যন্ত। লেখা পরীক্ষা হবে আগামী ১৯ এপ্রিল। বিজ্ঞপ্তি ডাউনলোড করুন :

শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ কেন্দ্রীয় বিদ্যালয়ে

Image
 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ কেন্দ্রীয় বিদ্যালয়ে   February 8, 2020    Kendriya Vidyalaya কেন্দ্রীয় বিদ্যালয় গান্ধীনগরে (গোপালপুর, কোচবিহার) শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে আংশিক সময়ের চুক্তিতে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল: পোস্ট গ্র্যাজুয়েট টিচার (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, কম্পিউটার সায়েন্স), ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত), প্রাইমারি টিচার, কম্পিউটার ইনস্ট্রাক্টর, গেমস কোচ, ডান্স কোচ, নার্স, যোগা, কাউন্সেলর। যোগ্যতা :  পোস্ট গ্র্যাজুয়েট টিচার: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি এবং বিএড বা সমতুল। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে বিই/ বিটেক (কম্পিউটার সায়েন্স/ আইটি) অথবা বিই/ বিটেক (যে-কোনো শাখা) এবং কম্পিউটারে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা এমএসসি (কম্পিউটার সায়েন্স)/ এমসিএ অথবা যে-কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ...

২১৩ গ্রামীণ ডাকসেবককে এমটিএস পদে নিয়োগ, রাজ্যে

Image
 ২১৩ গ্রামীণ ডাকসেবককে এমটিএস পদে নিয়োগ, রাজ্যে   February 6, 2020    Indian Post ভারতীয় ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলে ২১৩ জন মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে।  ডাকবিভাগে গ্রামীণ ডাকসেবক হিসেবে কর্মরতরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি নং Rectt./R-46/2019. যোগ্যতা:  ডাকবিভাগের বর্তমান বিধিমতে (Department of Posts’ MTS (Group ‘C’ post) Recruitment Rules, 2018 notified in GSR 781 (E) dated 16.08.2018 (Annexure-II))। কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত নেই।  ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে নিয়মিতভাবে তিন বছর গ্রামীণ ডাক সেবক হিসেবে কাজ করে থাকতে হবে। বয়সের কোনো বিধিনিষেধ নেই। প্রার্থী বাছাই পদ্ধতি:  লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় দুটি পেপার থাকবে, সময় সকাল ১০টা থেকে বেলা ১২.১০। দুটি পেপারের পরীক্ষার মাঝে দশ মিনিটের বিরতি। পরীক্ষা হবে আগামী ১৫ মার্চ। আবেদন পদ্ধতি:  আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে। আবেদন করা যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশদে জানতে ডাউনলোড করুন - ...

ট্রেনি অফিসার নিয়োগ কলকাতা পোর্ট ট্রাস্টে

Image
ট্রেনি অফিসার নিয়োগ কলকাতা পোর্ট ট্রাস্টে  :   February 4, 2020   Kolkata Port Trust কলকাতা পোর্ট ট্রাস্টে ২ জন ট্রেনি অফিসার নিয়োগ করা হবে তিন বছরের চুক্তিতে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস/ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট-এ সেমি কোয়ালিফাইড প্রার্থীরা আবেদন করতে পারবেন (অবশ্যই কমার্স গ্র্যাজুয়েট হতে হবে)। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বেতন :  প্রথম বছরে প্রতি মাসে ১৫০০০ টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ১৭০০০ টাকা ও তৃতীয় বছরে প্রতি মাসে ১৯০০০ টাকা। আবেদনের পদ্ধতি :  আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।  http://www.kolkataporttrust.gov.in    ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র স্বাক্ষর করে  recruitment.fa@kolkataporttrust.gov.in   ইমেল আইডিতে পাঠাতে হবে। পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স ইন্টারভিউয়ের সময় সঙ্গে নিয়ে যেতে হবে। আবেদন করা যাবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন :

হায়দ্রাবাদে আইআইটিতে ১৫২ নন-টিচিং স্টাফ নিয়োগ

Image
হায়দ্রাবাদে আইআইটিতে ১৫২ নন-টিচিং স্টাফ নিয়োগ:   February 4, 2020     IIT Hyderabad ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি হায়দরাবাদে ১৫২ জন নন-টিচিং স্টাফ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: IITH/2020/Rec/NF/8. যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল: রেজিস্ট্রার, চিফ লাইব্রেরি অফিসার, ডেপুটি রেজিস্ট্রার, এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল), টেকনিক্যাল অফিসার গ্রেড টু, অ্যাসিস্টান্ট লাইব্রেরিয়ান, নেটয়ার্ক/ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল), স্পোর্টস অফিসার গ্রেড ওয়ান, মেডিকেল অফিসার গ্রেড ওয়ান, লেডি মেডিকেল অফিসার গ্রেড ওয়ান, টেকনিক্যাল অফিসার গ্রেড ওয়ান, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, বায়ো সেফটি অফিসার, ভেটেরিনারি ডাক্তার, সাইকোলজিক্যাল কাউন্সেলর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল), এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, হসপিট্যালিটি ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপিস্ট, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, লেডি ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল,...
Image
১৬১ ট্রেড অ্যাপ্রেন্টিস  হিন্দুস্তান কপারে   01-02-2020     Hindustan Copper, Trade Apprentice কেন্দ্রীয় সরকারের হিন্দুস্তান কপার লিমিটেডের ক্ষেত্রী কপার কমপ্লেক্সে ১৬১ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: HCL/KCC/HR/Trade Appt/3/2019. শূন্যপদের   বিন্যাস :  মেট (মাইনস): ৩০ (অসংরক্ষিত ১৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৬, ইডব্লুএস ২)। ব্লাস্টার (মাইনস): ৩০ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৬, ইডব্লুএস ৩)। ফিটার: ২৫ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৫, ইডব্লুএস ৩)। টার্নার: ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ১৫ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লউএস ১)। ইলেক্ট্রিশিয়ান: ৩০ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৬, ইডব্লুএস ৩)। ইলেক্ট্রনিক্স মেকানিক: ৬ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১, ইডব্লউএস ১)। ড্রাফটসম্যান (সিভিল): ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। ড্রাফটসম্যান (মেকানিক্...
Image
নিউজ রিডার, এডিটর, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ  দূরদর্শন কলকাতায়   January 1-02- 2020  Doordarshan,   Central Government Employment প্রসার ভারতীর আঞ্চলিক সংবাদ বিভাগ দূরদর্শন, কলকাতার জন্য একাধিক পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ১)    নিউজ  রিডার  ক্যাজুয়াল :   স্নাতক যোগ্যতা, বাংলা ভাষায় দক্ষতা লাগবে। ক্যামেরা সহযোগী মুখ-মণ্ডল, ভালো ও সাবলীল গলার স্বর থাকতে হবে। স্পষ্ট ও নির্ভুল উচ্চারণ দক্ষতা থাকতে হবে। জাতীয়, আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হবে। এর সাথে সাংবাদিকতা ব্যাকগ্রাউন্ড ও টেলিভিশন বা রেডিও মিডিয়ায় কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। বয়স হতে হবে ২১ থেকে ৪০-এর মধ্যে। ইংলিশ ও হিন্দি জ্ঞান এবং ইন্টারভিউ করার ক্ষমতা, নিউজ স্টোরি বা রিপোর্ট লেখার দক্ষতা থাকলে ভালো। ২)  অ্যাসিস্ট্যান্ট  নিউজ  এডিটর  ক্যাজুয়াল  :   স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজমে ডিগ্রি বা ডিপ্লোমা। নিউজ ব্রডকাস্টিং বা নিউজ সংস্থায় ৩ বছ...