৪৬ অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ার, সিস্টেম কো-অর্ডিনেটর রাজ্যে
৪৬ অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ার, সিস্টেম কো-অর্ডিনেটর রাজ্যে December 27, 2019 WBPSC তিনটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার, স্কুল এডুকেশন ও ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দপ্তরে ৪৬ জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কোঅর্ডিনেটর ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ১) বিজ্ঞপ্তি নম্বর: ৩৫/২০১৯ । ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচারে ২০ জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক নিয়োগ করা হবে। শূন্যপদের বিন্যাস : ২০ (অসংরক্ষিত ৯, ওবিসি এ ২, ওবিসি বি ২, তপশিলি জাতি ৪, তপশিলি জাতি প্রাক্তন সেনাকর্মী ১, তপশিলি উপজাতি ১, শারীরিক প্রতিবন্ধী ১)। যোগ্যতা : বিজ্ঞান বিষয়/ ভোকেশনাল (এগ্রিকালচার) সহ হায়ার সেকেন্ডারি পাশ বা সমতুল সঙ্গে বাংলা/ নেপালি (দার্জিলিংয়ের পার্বত্য এলাকার বাসিন্দাদের জন্য) ভাষায় বলতে ও লিখতে জানতে হবে। বয়সসীমা : ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে ...