Posts

Showing posts from January, 2020

প্রাইমারি শিক্ষকতার জন্য সিটেট, কেন্দ্রীয় সরকারের

Image
 প্রাইমারি শিক্ষকতার জন্য সিটেট, কেন্দ্রীয় সরকারের   January 27, 2020    CTET, Central Govt Job  সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট-জুলাই ২০২০-র জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা হবে আগামী ৫ জুলাই, রবিবার। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কুল যেমন কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুল, সেন্ট্রাল টিবেটান স্কুল, দিল্লি সাবর্ডিনেট সার্ভিসের বিভিন্ন স্কুল, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্কুল ইত্যাদিতে প্রতি বছর বেশ কয়েক হাজার শূন্যপদে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিটেট পরীক্ষায় সফল হওয়া আবশ্যিক। সিবিএসই অ্যাফিলিয়েটেড সমস্ত স্কুল, কিছু বেসরকারি স্কুল ও অন্য কোনো-কোনো রাজ্য সরকারের স্কুলেও এই পরীক্ষার সার্টিফিকেট গ্রাহ্য হয়। সিটেটের আয়োজক সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। পরীক্ষায় মোট ৬০ শতাংশ নম্বর তুললে সার্টিফিকেট দেওয়া হয়। তা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় সাধারণ ডাকে। সেই সার্টিফিকেট নিয়ে ওপরে বলা স্কুলগুলির কোনো নিয়োগ-বিজ্ঞপ্তি বেরোলে আবেদন করতে পারবেন (সংরক্ষ...

এডুকেশন সুপারভাইজার উচ্চমাধ্যমিক যোগ্যতায়, সংখ্যালঘুদের জন্য

Image
এডুকেশন সুপারভাইজার উচ্চমাধ্যমিক যোগ্যতায়,   সংখ্যালঘুদের জন্য     January 25, 2020    Minority Jobs, West Bengal Government Jobs সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অধীনে এডুকেশন সুপারভাইজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 240/1-MDC/Reco/Eng/ES-15. শূন্যপদ   : উত্তর ২৪ পরগনায় ১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন , মালদায় ১ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১ জন নিয়োগ হবে। প্রাথীদের সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। এই পদের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। যোগ্যতা  : উচ্চমাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার এ   ‘ও’ লেভেল সার্টিফিকেট থাকতে হবে। বয়সসীমা   : ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। ইন্টারভিউ:   আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২০ তারিখ ইন্টারভিউ গ্রহণ করা হবে। ইন্টারভিউয়ের সঙ্গে একটি কম্পিউটার টেস্টও নেওয়া হবে। নিজের বায়োডাটা, সঙ্গে সমস্ত পরীক্ষার মার্কশিট, জন্ম-তারিখ শংসাপত্র ও ফটো আইডেন্টিটি কার্ড-এর মূল ও একসেট স্বপ্রত্যয়িত যের...

১৮৮ ম্যানেজমেন্ট ট্রেনি ভাইজাগ স্টিলে

Image
১৮৮ ম্যানেজমেন্ট ট্রেনি, ভাইজাগ স্টিলে     January 22, 2020    Management Trainee Jobs, Vizag Steel রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড বিশাখাপত্তনমে ১৮৮ জন ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০১/২০২০। শূন্যপদের বিন্যাস : সেরামিক্স: ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। কেমিক্যাল: ২৬ (অসংরক্ষিত ১০, ওবিসি ৯, তপশিলি জাতি ৪, ইডব্লুএস ৩)। সিভিল: ৫ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১, ইডব্লুএস ১)। ইলেক্ট্রিক্যাল: ৪৫ (অসংরক্ষিত ১৮, ওবিসি ১৫, তপশিলি জাতি ৬, ইডব্লুএস ৬)। ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স: ১০ (অসংরক্ষিত ৪, ওবিসি ৪, তপশিলি জাতি ১, ইডব্লুএস ১)। মেকানিক্যাল: ৭৭ (অসংরক্ষিত ২৮, ওবিসি ৩১, তপশিলি জাতি ৮, ইডব্লুএস ১০)। মেটালার্জি: ১৯ (অসংরক্ষিত ৭, ওবিসি ৭, তপশিলি জাতি ৩, ইডব্লুএস ২)। মাইনিং: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। যোগ্যতা : ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সেরামিক্স/ কেমিক্যাল/ সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ মেকানিক্যাল/ মেটালার্জি/ মাইনিং শাখায় পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং বা টেক...

ভারতীয় নৌবাহিনীতে খেলোয়াড় নিয়োগ

Image
ভারতীয় নৌবাহিনীতে খেলোয়াড় নিয়োগ   January 21, 2020   Indian Navy, Sports Quota Recruitment ইন্ডিয়ান নেভিতে স্পোর্টস কোটা এন্ট্রিতে ০১/২০২০ ব্যাচে সেইলর পর্যায়ে বিভিন্ন পদে কিছু খেলোয়াড় নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্যতা ও বয়স :  ১) ডিরেক্ট এন্ট্রি পেটি অফিসার: যে-কোনো স্ট্রিমে ১০+২। ইন্টার ইউনির্ভাসিটি টুর্নামেন্টে ইন্টারন্যাশনাল/ ন্যাশনাল/ স্টেট লেভেলে জুনিয়র ও সিনিয়র স্তরে প্রতিনিধিত্ব করে থাকতে হবে। বয়সসীমা ১৭-২২ বছরের মধ্যে (জন্মতারিখ ১ ফেব্রুয়ারি ১৯৯৮-৩১ জানুয়ারি ২০০৩)। ২) সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (এসএসআর):  যে-কোনো শাখায় ১০+২ পাশ। ইন্টার ইউনির্ভাসিটি টুর্নামেন্টে ইন্টারন্যাশনাল/ ন্যাশনাল/ স্টেট লেভেলে প্রতিনিধিত্ব। বয়স হতে হবে ১৭-২১ বছরের মধ্যে (জন্মতারিখ ১ ফেব্রুয়ারি ১৯৯৯-৩১ জানুয়ারি ২০০৩)। ৩) ম্যাট্রিক রিক্রুটস (এমআর): দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে ইন্টারন্যাশনাল/ ন্যাশনাল/ স্টেট লেভেল টুর্নামেন্টে প্রতিনিধিত্ব। বয়স হতে হবে ১৭-২১ বছরের মধ্যে (জন্মতারিখ ১ এপ্রিল ১৯৯৯-৩১ ...

১০২ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান নিউক্লিয়ার পাওয়ারে

Image
 ১০২ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান নিউক্লিয়ার পাওয়ারে   January 20, 2020    NUCLEAR POWER CORPORATION OF INDIA LIMITED নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ১০২ জন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি ও টেকনিশিয়ান/ বি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: GHAVP/HRM/01/2020. শূন্যপদ :  সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ বি: ৫৬ (সিভিল ২২, মেকানিক্যাল ২১, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন ৬, ইলেক্ট্রিক্যাল ৭)। টেকনিশিয়ান/ বি: ৪৬ (সার্ভেয়ার ১২, ড্রাফটসম্যান ১, টার্নার/ মেশিনিস্ট: ১৯, ইলেক্ট্রিশিয়ান/ ওয়াইয়ারম্যান ৭, ইলেক্ট্রনিক মেকানিক/ ইনস্ট্রুমেন্ট মেকানিক ৭)। বয়সসীমা :  সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ বি পদে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে এবং টেকনিশিয়ান/ বি পদে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সবক্ষেত্রেই ৩১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স ধরা হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। যোগ্যতা :  সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ বি: নিচের মতো ট্রেডে ইঞ্জিনিয়ারি...

৩৫২ গ্রাম সম্পদ কর্মী, পশ্চিম মেদিনীপুরে

Image
 ৩৫২ গ্রাম সম্পদ কর্মী, পশ্চিম মেদিনীপুরে   January 20, 2020   Paschim Medinipur Recruitment পশ্চিম মেদিনীপুরের জেলা সামাজিক নিরীক্ষা বিভাগে সামাজিক নিরীক্ষার কাজে ব্লক ভিত্তিক ৩৫২ জন গ্রাম সম্পদ কর্মী নিয়োগ করা হবে। ব্লক অনুযায়ী শূন্যপদ (ব্র্যাকেটে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা):  মেদিনীপুর সদর (গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৯): শূন্যপদ ৩৮, শালবনী (গ্রাম পঞ্চায়েত ১০): শূন্যপদ ৯, কেশপুর (গ্রাম পঞ্চায়েত ১৫): শূন্যপদ ১৫, গড়বেতা-১ (গ্রাম পঞ্চায়েত ১২): শূন্যপদ ১৩, গড়বেতা-২ (গ্রাম পঞ্চায়েত ১০): শূন্যপদ ৪, গড়বেতা-৩ (গ্রাম পঞ্চায়েত ৮): শূন্যপদ ৪, খড়গপুর-১ (গ্রাম পঞ্চায়েত ৭): শূন্যপদ ২৪, খড়গপুর-২ (গ্রাম পঞ্চায়েত ৯): শূন্যপদ ৪৫, কেশিয়াড়ী (গ্রাম পঞ্চায়েত ৯): শূন্যপদ ৬, মোহনপুর (গ্রাম পঞ্চায়েত ৫): শূন্যপদ ৫, দাঁতন-১ (গ্রাম পঞ্চায়েত ৯): শূন্যপদ ১১, দাঁতন-২ (গ্রাম পঞ্চায়েত ৭): শূন্যপদ ৩, ডেবরা (গ্রাম পঞ্চায়েত ১৪): শূন্যপদ ১২, পিংলা (গ্রাম পঞ্চায়েত ১০): শূন্যপদ ১৬, সবং (গ্রাম পঞ্চায়েত ১৩): শূন্যপদ ১৫, নারায়ণগড় (গ্রাম পঞ্চায়েত ১৬): শূন্যপদ ১৯, চন্দ্রকোনা-১ (গ্রাম ...

৩০৯ ইনস্ট্রাক্টর ও স্টোরকিপার নিয়োগ রাজ্যের সরকারি আইটিআইগুলিতে

Image
৩০৯ ইনস্ট্রাক্টর ও স্টোরকিপার নিয়োগ  রাজ্যের সরকারি আইটিআইগুলিতে    January 19, 2020   ITI রাজ্য সরকারের আইটিআইগুলিতে বিভিন্ন ট্রেডে ইনস্ট্রাক্টর ও স্টোরকিপারের ৩০৯ শূন্যপদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। এইসব ট্রেডে: ড্রাফটসম্যান (সিভিল) শূন্যপদ ১২, ইলেক্ট্রিশিয়ান ৪৪, ইলেক্ট্রনিক্স মেকানিক ১৯, ফিটার ৪৪, মেশিনিস্ট গ্রাইন্ডার ৮, মেশিনিস্ট ২৫, মেকানিক ডিজেল ১০, মেকানিক মোটর ভিকল ১২, প্লাম্বার ১৫, সার্ভেয়র ১৫, টার্নার ৪০, ওয়েল্ডার ২৫, ওয়াইয়ারম্যান ৫, কার্পেন্টার ১১, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ১২, কাটিং অ্যান্ড সিউইং ৫। এছাড়াও আইটিআইয়ের জন্যই ৫ জন স্টোরকিপার (টেকনিক্যাল) নেওয়া হবে। অনলাইনে আবেদন করা যাবে  আগামী ২৮ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত. অনলাইনে আবেদন করুন এই লিংকে- 

১২৯ ইঞ্জিনিয়ার, ইন্ডিয়ান টেলিফোনে

Image
১২৯ ইঞ্জিনিয়ার,  ইন্ডিয়ান টেলিফোনে    January 17, 2020    Engineer Recruitment,  ITI Limited ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইস্ট, ওয়েস্ট, নর্থ ও সাউথ জোনে ১২৯ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে তিন বছরের চুক্তিতে। বিজ্ঞপ্তি নম্বর: Advertisement Ref No: IM/PAD/113/ENGINEER/2020. শূন্যপদ :   ইস্ট জোন : আন্দামান অ্যান্ড নিকোবর, ভুবনেশ্বর, পাটনা, রায়পুর, রাঁচি, আগরতলা, আইজল, ডিমাপুর, ইম্ফল, গুয়াহাটি, শিলং। শূন্যপদ ৩২।  নর্থ জোন : আম্বালা, চণ্ডীগড়, দেরাদুন, জয়পুর, জম্মু, লক্ষ্ণৌ, মিরাট, শিমলা: ৫৩।  ওয়েস্ট জোন : আহমেদাবাদ, ভোপাল, মুম্বই, দাদর অ্যান্ড নাগার হাভেলি, পুণে: ৩৫।  সাউথ জোন : বেঙ্গালুরু, হায়দরাবাদ (এপি/ তেলেঙ্গানা): ৯। যোগ্যতা :  ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ৬৩ শতাংশ নম্বর) নিয়ে ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট। বয়সসীমা :  বিজ্ঞাপনের তারিখে (১৫ ...

২০৬ মহিলা ও পুরুষ নার্সিং অফিসার এইমসে

Image
২০৬ মহিলা ও পুরুষ নার্সিং অফিসার এইমসে     January 13, 2020    AIMS, AIMS Nurse Recruitment কেন্দ্রীয় সরকারের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস পাটনায় ২০৬ জন মহিলা ও পুরুষ নার্সিং অফিসার (স্টাফ নার্স গ্রেড টু) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: 13562/Nursing Officer/2019. শূন্যপদের বিন্যাস:   ২০৬ (ব্যাকলগ সহ), তারমধ্যে মহিলা ১৮৫, পুরুষ ২১ (অসংরক্ষিত ৮১, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বলতর শ্রেণি ২০, ওবিসি ৫৪, তপশিলি জাতি ৩৬, তপশিলি উপজাতি ১৫, এবং এই সবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধ ৮)। বয়সসীমা: ১২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। যোগ্যতা:   ১) ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) নার্সিং/ বিএসসি নার্সিং অথবা বিএসসি (পোস্ট সার্টিফিকেট)/ পোস্ট বেসিক বিএসসি নার্সিং। ২) স্টেট/ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। অথবা ১) নার্সি...