Posts

Showing posts from November, 2019

৫৯ ফিল্ড সুপারভাইজার পাওয়ার গ্রিডে, ডিপ্লোমা ট্রেনি

Image
৫৯ ফিল্ড সুপারভাইজার পাওয়ার গ্রিডে,  ডিপ্লোমা ট্রেনি   November 28, 2019     Power Grid পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৯ জন ফিল্ড সুপারভাইজার (ইলেক্ট্রিক্যাল/ সিভিল) ও ডিপ্লোমা ট্রেনি (ইলেক্ট্রিক্যাল/ সিভিল) নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন। ১) বিজ্ঞপ্তি নম্বর: NR-I/02/2019/FS .  ফিল্ড সুপারভাইজার (ইলেক্ট্রিক্যাল/ সিভিল) পদে ২৪ জনকে নিয়োগ করা হবে, দু বছরের চুক্তিতে। শূন্যপদের বিন্যাস :  পোস্ট আইডি ৩: ফিল্ড সুপারভাইজার (ইলেক্ট্রিক্যাল): ১৮ (অসংরক্ষিত ১০, ওবিসি এনসিএল ৪, তপশিলি জাতি ৩, ইডব্লুএস ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। পোস্ট আইডি ৪: ফিল্ড সুপারভাইজার (সিভিল): ৬ (অসংরক্ষিত ৪, ওবিসি এনসিএল ১, তপশিলি জাতি ১)। এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। বয়সসীমা :  ১৬ ডিসেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৯ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাব...

১১০৪ অ্যাপ্রেন্টিস উত্তর-পূর্ব রেলে

Image
  ১১০৪ অ্যাপ্রেন্টিস উত্তর-পূর্ব রেলে    November 26, 2019     Apprentice Recruitment,   North-East Railway উত্তর-পূর্ব রেলে ১১০৪ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল গোরক্ষপুর। ওয়ার্কশপ /   ইউনিট   অনুযায়ী   শূন্যপদ :  মেকানিক্যাল ওয়ার্কশপ গোরক্ষপুর: ৪১১, সিগন্যাল ওয়ার্কশপ গোরক্ষপুর ক্যান্টনমেন্ট: ৬৩, ব্রিজ ওয়ার্কশপ গোরক্ষপুর ক্যান্ট: ৩৫, মেকানিক্যাল ওয়ার্কশপ ইজ্জত নগর: ১৫১, ডিজেল শেড ইজ্জত নগর: ৬০, ক্যারেজ অ্যান্ড ওয়াগন লক্ষ্ণৌ জংশন: ১৫৫, ডিজেল শেড গোন্ডা: ৯০, ক্যারেজ অ্যান্ড ওয়াগন বারাণসী: ৭৫। ট্রেড অনুযায়ী শূন্যপদ সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে। বয়সসীমা :  ২৫ ডিসেম্বর ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৫-২৪ বছরে মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। যোগ্যতা :  ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ হাইস্কুল/ দশম শ্রেণি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই। প্রার্থী   বাছাই   পদ্ধত...

৭২ টেকনিশিয়ান হিন্দুস্তান পেট্রোলিয়ামে

Image
 ৭২ টেকনিশিয়ান, হিন্দুস্তান পেট্রোলিয়ামে   November 23, 2019 HPCL, Technician recruitment হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে ৭২ জন অপারেশনস টেকনিশিয়ান ও বয়লার টেকনিশিয়ান নিয়োগ করা হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন। শূন্যপদ : অপারেশনস টেকনিশিয়ান: ৬৬, বয়লার টেকনিশিয়ান: ৬। যোগ্যতা :  অপারেশনস টেকনিশিয়ান: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। বয়লার টেকনিশিয়ান: ফার্স্ট ক্লাস বয়লার দক্ষতার সার্টিফিকেট। সবক্ষেত্রেই তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫০ শতাংশ নম্বর পেলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত বোর্ড/ ইনস্টিটিউট থেকে পূর্ণ সময়ের নিয়মিত কোর্স। উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদন করবেন না। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ নভেম্বর ২০১৯ তারিখের মধ্যে। বয়সসীমা :  ১ নভেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। প্রার্থী বাছ...

১২৫ গ্র্যাজুয়েট অফিসার কাম ইনস্ট্রাক্টর, রাজ্যের অসামরিক প্রতিরক্ষায়

Image
 ১২৫ গ্র্যাজুয়েট অফিসার কাম ইনস্ট্রাক্টর, রাজ্যের অসামরিক প্রতিরক্ষায়   November 22, 2019   WB Police Recruitment Board রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স দপ্তরের অধীন সিভিল ডিফেন্স অর্গানাইজেশনে ১২৫ জন স্টাফ অফিসার-কাম-ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: WBPRB/NOTICE-2019/13(SOI-19). প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষণের সুবিধা পাবেন কেবল এরাজ্যের প্রার্থীরা। শূন্যপদ : ১২৫ (অসংরক্ষিত ৬৭, তপশিলি জাতি ২৮, তপশিলি উপজাতি ৮, ওবিসি এ ১৩, ওবিসি বি ৯)। যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি। বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকার প্রার্থীদের ক্ষেত্রে বাংলা ভাষার শর্ত প্রযোজ্য নয়)। বয়সসীমা : ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৩৯ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। বেতনক্রম : পে ব্যান্ড থ্রি অ...

১৭ মহিলা কাউন্সেলর রাজ্য স্বাস্থ্যতে

Image
১৭ মহিলা কাউন্সেলর রাজ্য স্বাস্থ্যতে   November 21, 2019    Govt Jobs in West Bengal রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি বিভাগে ১৭ জন RMNCH+A কাউন্সেলর  (Reproductive, Maternal, Newborn, Child  and  Adolescent Health) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিচের মতো যোগ্যতার কেবল মহিলারা আবেদন করতে পারবেন। মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল ইত্যাদিতে কাজের জন্য এই নিয়োগ। বিজ্ঞপ্তি নম্বর– SHFWS/2019/196, Dated 19/11/20019 শূন্যপদ  ১৭টি (অসংরক্ষিত ৪, এসসি ৪, এসটি ৫, ওবিসি-এ ২, পিডব্লিউডি ২)। শিক্ষাগত  যোগ্যতা:  স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স নিয়ে স্নাতক। মানুষজনের সঙ্গে কথাবার্তায় চমৎকার দক্ষতা থাকা চাই। এমএস অফিস সহ কম্পিউটার জ্ঞান থাকতে হবে। স্থানীয় ভাষা লিখতে ও পড়তে জানতে হবে। সোশ্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। বয়সসীমা:  সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। মাসিক  ভাতা:  ১৩৫৬০ প্রতি মাস। আবেদন:   অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে বাটনে ক্লিক করে আবে...

১৪৭ নন-এগজিকিউটিভ পদে নিয়োগ করছে সেইল

Image
  ১৪৭ নন-এগজিকিউটিভ পদে নিয়োগ করছে সেইল    November 21, 2019    SAIL Jobs স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডে ১৪৭ জন নন-এগজিকিউটিভ ক্যাডার (মাইনিং ফোরম্যান, মাইনিং মেট, সার্ভেয়র মাইনস, অপারেটর-কাম-টেকনিশিয়ান ট্রেনি, অ্যাটেন্ড্যান্ড-কাম-টেকনিশিয়ান ট্রেনি ও নার্সিং সিস্টার ট্রেনি) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: RMD/K/PERS/F-14/2019/1822. শূন্যপদ : মাইনিং ফোরম্যান: ৪০, মাইনিং মেট: ৫১, সার্ভেয়র মাইনস: ৯, অপারেটর-কাম-টেকনিশিয়ান ট্রেনি: (ইলেক্ট্রিক্যালে ১৩, কেমিক্যালে ৪), অ্যাটেন্ড্যান্ট-কাম-টেকনিশিয়ান (ট্রেনি): ২০, নার্সিং সিস্টার (ট্রেনি): ১০। বেতনক্রম :  মাইনিং ফোরম্যান, সার্ভেয়র (মাইনস), আপারেটর-কাম-টেকনিশিয়ান (ট্রেনি) ও নার্সিং সিস্টার (ট্রেনি) পদে ১৬৮০০-২৪১১০ টাকা। বাকি পদগুলির ১৫৮৩০-২২১৫০ টাকা। অপারেটর-কাম-টেকনিশিয়ান ট্রেনি, অ্যাটেন্ড্যান্ট-কাম-টেকনিশিয়ান ট্রেনি ও নার্সিং সিস্টার পদে দু বছরের ট্রেনিং চলাকালীন নিয়ম অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে। বয়সসীমা : ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার...

৭০২ সিকিউরিটি স্ক্রিনার ও মাল্টিটাস্কার নিয়োগ সারাদেশের বিভিন্ন এয়ারপোর্টে

Image
  ৭০২ সিকিউরিটি স্ক্রিনার ও মাল্টিটাস্কার নিয়োগ সারাদেশের বিভিন্ন এয়ারপোর্টে :   November 21, 2019   AAI recruitment এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ার সংস্থা এএআই কার্গো লজিস্টিক্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস কোম্পানি লিমিটেড বিভিন্ন এয়ারপোর্টের  জন্য দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৭০২ সিকিউরিটি স্ক্রিনার ও মাল্টিটাস্কার নিয়োগ করবে। ১) কলকাতা/ সুরাট/ ভোপাল/ গোয়া/ শ্রীনগর/ চেন্নাই/ আহমেদাবাদ/ কালিকট/ লক্ষ্ণৌ এয়ারপোর্টে তিন বছর/ এক বছরের ফিক্সড টার্ম চুক্তিতে ৪১৯ জন  সিকিউরিটি,  স্ক্রিনার   নিয়োগ করা হবে। এয়ারপোর্ট অনুযায়ী শূন্যপদ: কলকাতায় ৭৩, সুরাটে ১৬, ভোপালে ১৬, আহমেদাবাদে ৬৭, গোয়ায় ৫০, শ্রীনগরে ৭, চেন্নাইতে ১১৪, কালিকটে ৩০, জয়পুরে ২৫, লক্ষ্ণৌতে ২১। ২) এএআইসিএলএএস-এর সারা ভারতের নানান অফিসে এক বছরের ফিক্সড টার্ম চুক্তিতে ২৮৩ জন  মাল্টিটাস্কার  নিয়োগ করা হবে। এয়ারপোর্ট অনুযায়ী শূন্যপদ: কলকাতায় ২০, সুরাটে ৭, ভোপালে ৭, শ্রীনগের ১৫, মাদুরাইয়ে ১৮, তিরুপতিতে ১৮, বরোদাতে ১৮, রায়পুরে ১৮, উদয়পুরে ১৮, রাঁচিতে ১৮, বিশাখাপত...

৬৬ ক্লার্ক কেন্দ্রীয় আয়ুর্বেদ প্রতিষ্ঠানে

Image
৬৬ ক্লার্ক কেন্দ্রীয় আয়ুর্বেদ প্রতিষ্ঠানে    November 20, 2019   Clerk recruitment কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুবের্দিক সায়েন্সে ৬৬ জন আপার ডিভিশন ও লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ২-৪/২০১৮। শূন্যপদ :  আপার ডিভিশন ক্লার্ক (গ্রুপ সি): ১৪ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। এইসবের মধ্যে ২টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ সি): সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেসে শূন্যপদ ৩০ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৬, ইডব্লুএস ৩)। এইসবের মধ্যে ৪টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথিতে ২১ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫, ইডব্লুএস ২)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন যোগা অ্যান্ড নিউট্রোপ্যাথিতে ১ (অসংরক্ষিত)। যোগ্যতা : আপার ডিভিশন ক্লার্ক: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্...