৭৯ ডিগ্রি/ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কলকাতা পুরসভায়




৭৯ ডিগ্রি/ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কলকাতা পুরসভায় 


https://freshjobinformation.blogspot.com/2020/03/blog-post_18.html

৭৯ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল) ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল) নিয়োগ করা হবে কলকাতা পুরসভায় । এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: ৮/২০২০। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।
শূন্যপদ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): ১ (তপশিলি উপজাতি), অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ১ (তপশিলি উপজাতি), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): ৪২ (অসংরক্ষিত ২৩, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ১, তপশিলি জাতি ১০, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ৪, ওবিসি বি ২), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ২৩ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ২), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ১২ (অসংরক্ষিত ৫, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।
যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল): সংশ্লিষ্ট ডিসিপ্লিনে (সিভিল, ইলেক্ট্রিক্যাল) ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজ চালানোর মতো জ্ঞান।
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল): সংশ্লিষ্ট ডিসিপ্লিনে স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন/সমতুলের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।
বয়সসীমা
১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি
প্রার্থী বাছাই পরীক্ষার ধরন-ধারণ ও সিলেবাস যথাসময়ে কর্পোরেশনের ওয়েবসাইটে (www.mscwb.org)  জানতে পারবেন 
আবেদনের ফি
আবেদনের ফি ব্যাঙ্ক চালান ডাউনলোড করে নগদে জমা দিলে সাধারণ ও ওবিসি প্রার্থীদের দিতে হবে ১৫০ টাকা, সঙ্গে প্রসেসিং ফি হিসাবে ৫০ টাকা ও ব্যাঙ্কচার্জ ২০ টাকা। তপশিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের দিতে হবে কেবল প্রসেসিং ফি হিসাবে ৫০ টাকা ও ব্যাঙ্কচার্জ ২০ টাকা। চালান ডাউনলোড করে ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কোনো শাখায় ব্যাঙ্কের সময়ের মধ্যে জমা দিতে হবে, 0088010367936 অ্যাকাউন্টে। অথবা অনলাইনেও দিতে পারেন BILDESK এ (Indiaideas.com Limited)।
আবেদন পদ্ধতি: 
অনলাইনে আবেদন করতে হবে এই  www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন রেজিস্ট্রেশন ও চালান ডাউনলোড করতে পারবেন  আগামী ৭ এপ্রিল পর্যন্ত, রেজিস্ট্রেশনের পর ব্যাঙ্কে টাকা জমা দেওয়া যাবে ৮ এপ্রিল পর্যন্ত, তারপর সেই জমা দেবার প্রয়োজনীয় তথ্যাদি অনলাইন আবেদনের ফর্মে আপডেট করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে ৯ এপ্রিলের মধ্যে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করুন :

অনলাইন আবেদন করুন এই ওয়েবসাইটে: 



Comments

Popular posts from this blog

২৭৩ স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট অ্যাটমিক এনার্জিতে

৯২৬ অ্যাসিস্ট্যান্ট রিজার্ভ ব্যাঙ্কে

Online Coaching Classes For Government Job