উচ্চমাধ্যমিক যোগ্যতায় ১৫ সার্জেন্ট নিয়োগ কলকাতা পুরসভায়
উচ্চমাধ্যমিক যোগ্যতায় ১৫ সার্জেন্ট নিয়োগ কলকাতা পুরসভায় :
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে ১৫ জন সার্জেন্ট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০৫/২০২০। নিচের যোগ্যতার যে-কোনো পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন।
শূন্যপদ:
১৫ (অসংরক্ষিত ৭, অসংরক্ষিত মেধাবী ক্রীড়াবিদ ১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ১)।
যোগ্যতা:
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা সমতুল থেকে দ্বাদশ শ্রেণি পাশ। প্রাক্তন সেনাকর্মী হলে অগ্রাধিকার পাবেন।
শারীরিক মাপজোক:
উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৭ ইঞ্চি, বুকের ছাতি ৩৪ ইঞ্চি।
sবয়সসীমা:
১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি:
প্রার্থী বাছাই পদ্ধতি ও সিলেবাস সম্পর্কে সময়মতো বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।
আবেদনের ফি:
২০০ টাকা (আবেদনের ফি+প্রসেসিং ফি) সঙ্গে ২০ টাকা ব্যাঙ্ক চার্জ। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদনের ফি দিতে হবে না, তাঁদের শুধু প্রসেসিং ফি বাবদ ৫০ টাকা ও ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। অনলাইন চালান ডাউনলোড করে ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অ্যাকাউন্ট নম্বর ০০৮৮০১০৩৬৭৯৩৬-এ ফি দিতে হবে। চালান জেনারেট করা যাবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত এবং ব্যাঙ্কে ওই ফি দেওয়া জমা করা যাবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত (ব্যাঙ্কের সময়সীমার মধ্যে)।
আবেদনের পদ্ধতি:
বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৬ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত।
অনলাইনে আবেদন করুন :
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন :


Comments
Post a Comment