১২৯ ইঞ্জিনিয়ার, ইন্ডিয়ান টেলিফোনে


১২৯ ইঞ্জিনিয়ার, ইন্ডিয়ান টেলিফোনে 


ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইস্ট, ওয়েস্ট, নর্থ ও সাউথ জোনে ১২৯ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে তিন বছরের চুক্তিতে। বিজ্ঞপ্তি নম্বর: Advertisement Ref No: IM/PAD/113/ENGINEER/2020.
শূন্যপদ:
 ইস্ট জোন: আন্দামান অ্যান্ড নিকোবর, ভুবনেশ্বর, পাটনা, রায়পুর, রাঁচি, আগরতলা, আইজল, ডিমাপুর, ইম্ফল, গুয়াহাটি, শিলং। শূন্যপদ ৩২। নর্থ জোন: আম্বালা, চণ্ডীগড়, দেরাদুন, জয়পুর, জম্মু, লক্ষ্ণৌ, মিরাট, শিমলা: ৫৩। ওয়েস্ট জোন: আহমেদাবাদ, ভোপাল, মুম্বই, দাদর অ্যান্ড নাগার হাভেলি, পুণে: ৩৫। সাউথ জোন: বেঙ্গালুরু, হায়দরাবাদ (এপি/ তেলেঙ্গানা): ৯।
যোগ্যতা:
 ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ৬৩ শতাংশ নম্বর) নিয়ে ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট।
বয়সসীমা
বিজ্ঞাপনের তারিখে (১৫ জানুয়ারি ২০২০) বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বেতন
প্রথম বছরে প্রতি মাসে ১৮০০০ টাকা, দ্বিতীয় বছরে ১৯০০০ টাকা ও তৃতীয় বছরে ২০০০০ টাকা।
আবেদনের ফি:
 ৪০০ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে ITI Limited, Network Systems Unit–এর অনুকূলে, প্রদেয় হবে ব্যাঙ্গালুরুতে। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি:
   বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Additional General Manager- HR (NS&M) ITI Limited, Network Systems Unit, F-100, Dooravaninagar, Bangalore 560016 ঠিকানায়। পৌঁছতে হবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে। 
অনলাইনে আবেদন করুন - 

Comments

Popular posts from this blog

২৭৩ স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট অ্যাটমিক এনার্জিতে

৯২৬ অ্যাসিস্ট্যান্ট রিজার্ভ ব্যাঙ্কে

Online Coaching Classes For Government Job