৯২ সিকিউরিটি অফিসার, গার্ড ভাবা অ্যাটমিকে


৯২ সিকিউরিটি অফিসার, গার্ড ভাবা অ্যাটমিকে Bhabha Atomic Research Centre


ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে ৯২ জন অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার ও সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: 2/2019 (R-II).
শূন্যপদ, যোগ্যতা, বয়স, বেতনক্রমপোস্ট কোড ডিআর/০১
অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার (এ), গ্রুপ বি (নন গেজেটেড): ১৯ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট সঙ্গে নন-কমিশন্ড অফিসার হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা বা সমতুল। ৬ ডিসেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। বেতন ৩৫৪০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।
পোস্ট কোড ডিআর/০২
সিকিউরিটি গার্ড (গ্রুপ সি নন-গেজেটেড)। ৭৩ (অসংরক্ষিত ২৬, তপশিলি জাতি ১৫, তপশিলি উপজাতি ৬, ওবিসি ২০, ইডব্লুএস ৬)। দশম শ্রেণি পাশ এবং ৬ ডিসেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়স ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। বেতন ১৮০০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।
শারীরিক মাপজোক:
 দুটি পদের ক্ষেত্রেই পুরুষ প্রার্থীদের উচ্চতা অন্তত ১৬৭ সেন্টিমিটার, উত্তর-পূর্বাঞ্চল ও পার্বত্য এলাকার প্রার্থীদের ১৬৫ সেন্টিমিটার এবং তপশিলি উপজাতি পুরুষ প্রার্থীদের ১৬২.৫ সেন্টিমিটার। বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ সেন্টিমিটার, উত্তর-পূর্বাঞ্চল ও পার্বত্য এলাকার প্রার্থীদের ক্ষেত্রে ৮০ ও ৮৫ সেন্টিমিটার এবং তপশিলি উপজাতি প্রার্থীদের ৭৭ ও ৮২ সেন্টিমিটার।
মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে অন্তত ১৫৭ সেন্টিমিটার, উত্তর-পূর্বাঞ্চল ও পার্বত্য এলাকার ক্ষেত্রে ১৫৫ ও তপশিলি উপজাতি মহিলা প্রার্থীদের ১৫৪ সেন্টিমিটার।
প্রার্থী বাছাই পদ্ধতি: ফিজিক্যাল টেস্ট ও লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।
আবেদনের ফি
অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদে ১৫০ টাকা ও সিকিউরিটি গার্ড পদে ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি:
 http://recruit.barc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।



Comments

Popular posts from this blog

২৭৩ স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট অ্যাটমিক এনার্জিতে

৯২৬ অ্যাসিস্ট্যান্ট রিজার্ভ ব্যাঙ্কে

Online Coaching Classes For Government Job