৫৭ স্টোর এজেন্ট এয়ার ইন্ডিয়ায়





 ৫৭ স্টোর এজেন্ট এয়ার ইন্ডিয়ায়:





ভারত সরকারের এয়ার ইন্ডিয়া লিমিটেড, দিল্লিতে ৫৭ জন স্টোর এজেন্ট নিয়োগ করবে পাঁচ বছরের চুক্তিতে। ওয়াক-ইন-সিলেকশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
শূন্যপদের বিন্যাস: ৫৭ (অসংরক্ষিত ২৫, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৫, ইডব্লুএস ৫)।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো শাখায় ন্যূনতম তিন বছরের গ্র্যাজুয়েট, সঙ্গে ইনভেন্টরি ম্যানেজমেন্ট/ স্টোর/ ওয়্যারহাউস ম্যানেজমেন্টের কাজে অন্তত দু বছরের অভিজ্ঞতা। হিন্দি ও ইংরেজি ভাষা জানতে হবে। হিন্দি ও ইংরেজি ভাষা লিখতে, পড়তে ও কথা বলতে জানা বাঞ্ছনীয়। কম্পিউটার ও টাইপিংয়ের জ্ঞান, ইআরপি সিস্টেমে কাজ করে থাকলে ও ভারী/ হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১ অক্টোবর ২০১৯ তারিখের মধ্যে।
বয়সসীমা: ১ অক্টোবর ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩৩ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
পারিশ্রমিক: ২১০০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।
প্রার্থী বাছাই পদ্ধতি: মেটিরিয়াল ম্যানেজমেন্টের জব নলেজ (৩০ নম্বর), কমিউনিকেশন স্কিল (২০ নম্বর), পার্সোন্যালিটি (ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স/ অ্যাটিটিউড) এবং জেনারেল অ্যাওয়্যারনেস (৩০ নম্বর), ইআরপি সিস্টেম/ কম্পিউটার ও কাস্টম ডকুমেন্টের জ্ঞান (১০ নম্বর)। মোট ১০০ নম্বর। কোয়ালিফাইং মার্কস ৬০।
আবেদনের ফি: ১০০০ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে, ডিমান্ড ড্রাফট কাটতে হবে ‘Air India Ltd’-এর অনুকূলে, প্রদেয় হবে দিল্লিতে। ডিমান্ড ড্রাফটের পিছনে নিজের নাম ও ফোন নম্বর লিখতে হবে। তপশিলি জাতি/ উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: www.airindia.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। রেজিস্ট্রেশন ফর্মের প্রিন্ট-আউট, সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের দুটি ছবি, ডিমান্ড ড্রাফট ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সহ ওয়াক-ইন-সিলেকশনে হাজির হতে হবে। ওয়াক-ইন-সিলেকশনের তারিখ সম্পর্কে সময়মতো ওয়েবসাইট থেকে জানা যাবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

Comments

Popular posts from this blog

২৭৩ স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট অ্যাটমিক এনার্জিতে

৯২৬ অ্যাসিস্ট্যান্ট রিজার্ভ ব্যাঙ্কে

Online Coaching Classes For Government Job