১১০৪ অ্যাপ্রেন্টিস উত্তর-পূর্ব রেলে



 ১১০৪ অ্যাপ্রেন্টিস উত্তর-পূর্ব রেলে 


উত্তর-পূর্ব রেলে ১১০৪ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল গোরক্ষপুর।
ওয়ার্কশপ/ ইউনিট অনুযায়ী শূন্যপদ:
 মেকানিক্যাল ওয়ার্কশপ গোরক্ষপুর: ৪১১, সিগন্যাল ওয়ার্কশপ গোরক্ষপুর ক্যান্টনমেন্ট: ৬৩, ব্রিজ ওয়ার্কশপ গোরক্ষপুর ক্যান্ট: ৩৫, মেকানিক্যাল ওয়ার্কশপ ইজ্জত নগর: ১৫১, ডিজেল শেড ইজ্জত নগর: ৬০, ক্যারেজ অ্যান্ড ওয়াগন লক্ষ্ণৌ জংশন: ১৫৫, ডিজেল শেড গোন্ডা: ৯০, ক্যারেজ অ্যান্ড ওয়াগন বারাণসী: ৭৫। ট্রেড অনুযায়ী শূন্যপদ সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।
বয়সসীমা
২৫ ডিসেম্বর ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৫-২৪ বছরে মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা
ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ হাইস্কুল/ দশম শ্রেণি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।
প্রার্থী বাছাই পদ্ধতি
মাধ্যমিক/সমতুল পরীক্ষার নম্বরের মেধাতালিকার ভিত্তিতে প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। একাধিক ইউনিট/জায়গার শূন্যপদ বাছতে পারেন, সেক্ষেত্রে একটির মেধাতালিকায় না এলে অন্যটির জন্য বিবেচিত হবেন।
ট্রেনিংয়ের সময়সীমা  স্টাইপেন্ড
ট্রেনিংয়ের সময়সীমা এক বছর, ট্রেনিং চলাকালীন প্রার্থীকে নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদনের ফি
১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না। অইনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।
আবেদনের পদ্ধতি:
https://ner.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।
অনলাইনে  আবেদন করুন - 
বিজ্ঞপ্তি দেখুন - 


Comments

Popular posts from this blog

২৭৩ স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট অ্যাটমিক এনার্জিতে

৯২৬ অ্যাসিস্ট্যান্ট রিজার্ভ ব্যাঙ্কে

Online Coaching Classes For Government Job